ভোটারদের প্রভাবিত করার অভিযোগ গাজোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে - The News Lion

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ গাজোলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    বুথে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো গাজোলের বিজেপি প্রার্থী চিনময় দেব বর্মনের বিরুদ্ধে । এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মা নিয়ে সোমবার সকালে তুমুল রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজোল থানার নোয়াপাড়া রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ২১১ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী চিনময় দেব বর্মনের বিরুদ্ধে।


 স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ ভোট পরিস্থিতি তদারকি করার নামে ভোটারদের কাছে গিয়েই ভোট দেওয়ার বিষয়ে প্রভাবিত করেছেন বিজেপি প্রার্থী। বিষয়টি জানতে পেরে আমরা সেখানে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানায় পাশাপাশি প্রিজাইডিং অফিসার থেকে প্রশাসনকে জানানো হয়। কিন্তু প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই ওই স্কুলের দাপিয়ে বেড়িয়েছে বিজেপি প্রার্থী বলে অভিযোগ।


২১১ নম্বর বুথেল তৃণমূল এজেন্ট গৌরব মন্ডলের অভিযোগ, বিজেপি প্রার্থী চিনময় দেব বর্মন ভোটের লাইনে নির্বাচনী প্রচার করেছেন । বিষয়টি জানতে পারার পর আমরা প্রতিবাদ জানিয়েছি। বাধা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু উনি মারমুখী হয়ে ওঠেন। নির্বাচনী বিধি লংঘন করে ভোটের লাইনে উনি একাজ কিভাবে করতে পারলেন, সেটা অবাক করে দেওয়ার মতো। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থীকে কেন বাধা দেওয়া হলো না। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। পাশাপাশি গাজলের তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মনকে পুরো বিষয়টি জানিয়েছি। উনি এব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.